গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুন্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের সবাই গত বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে আগুন, ভাঙচুরের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান।
তিনি প্রথম আলোকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকালের অভিযানে এজাহারভুক্ত ওই ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।