গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার অভিযোগে দুজন নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার মো. তারেক (৩৩), শারমিন আক্তার (৩২), রাকেশ রায় (৩০) ও আবদুল মান্নান (৩০); ঘিওর উপজেলার মামুন হোসেন (২৫), রিপন বিশ্বাস (১৮), সোহান মিয়া (১৯) ও মুক্তার হোসেন (৩০); সিঙ্গাইর উপজেলার রতন মিয়া (১৮) ও শরিফুল ইসলাম (৩৪) এবং রাজবাড়ী সদর উপজেলার শাকিলা (১৮)। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে জেলার সদর, সিঙ্গাইর ও ঘিওর থানায় পুলিশ অভিযান চালায়। এ সময় ১৭ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা, ১১ পুরিয়া হেরোইনসহ ওই ১১ জনকে আটক করা হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি