গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের বিভিন্ন স্থান থেকে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ১৩ কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন আসাদুজ্জামান, হারুনুর রশিদ, শাহ এমরান, মো. হোসাইন, মঞ্জুরুল ইসলাম, মো. আলী, ইকবাল হোসেন, মহিউদ্দীন আহমেদ, সাহাবুদ্দীন, আহসান উল্লাহ, মঞ্জুরুল আলম, মাসুদ করিম ও মো. ওসমান।