গ্রেপ্তার ১৪৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ১০ দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযান গত শনিবার থেকে শুরু হয়েছে। গত রোববার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে দুজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে প্রথম দিনের অভিযানে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।