গ্রেপ্তার ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল শনিবার মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুরুজ আলীসহ বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, খবর পেয়ে শহরের অফিসার্স কলোনি এলাকার বাসা থেকে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত সুরুজ আলীকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বাবার নাম মুর্তজা আলী। এ ছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বাঁশবাড়ী এলাকার সাজ্জাদ তৌহিদী, মুন্সিপাড়ার জোড়াপুকুরের নিয়াজ আহমেদ, কুড়িগ্রামের নাগেশ্বরীর আবদুল খালেক, গোলাহাটের রশিদা বেগমসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।