গ্রেপ্তার ১৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বগুড়ায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে দেড় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দুপুর ১২টা থেকে গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, অভিযানে বগুড়া সদরে ৩৭ জন, শিবগঞ্জে ২৬, সোনাতলায় ৪, গাবতলীতে ১৯, সারিয়াকান্দিতে ৪, ধুনটে ৪, শেরপুরে ১০, নন্দীগ্রামে ৩, আদমদীঘিতে ৮, দুপচাঁচিয়ায় ১৪, কাহালুতে ৯, শাজাহানপুরে ৯ এবং গোয়েন্দা পুলিশের হাতে তিনজন গ্রেপ্তার হয়েছেন। বগুড়া প্রতিনিধি