গ্রেপ্তার ১৬ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৬ জনকে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ এবং ক্যাম্পাসের বাইরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৬ জনকে গতকাল সকালে কুষ্টিয়া মুখ্য বিচারিক আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রক্টর মাহবুবুল আরফিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সব রকম ব্যবস্থা নেবে।’বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে তল্লাশি চালিয়ে পুলিশ ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করে।ছাত্রলীগের নেতা-কর্মীদের আটকের পর ক্যাম্পাসের বাইরে মধুপুর বাজারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। উভয় ঘটনায় আটক ১৬ জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। আটক ১৬ জন ছাড়াও দুই মামলায় অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।