গ্রেপ্তার ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের হুমায়ুন রোডে গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ১৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে জুয়ার সামগ্রী জব্দ করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিকেলে গোপন খবর আসে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প-সংলগ্ন হুমায়ুন রোডের একটি বাসায় জুয়ার আসর বসেছে। এই তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার একদল পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাসা রাজধানীর বিভিন্ন স্থানে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক