গ্রেপ্তার ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গত দুই দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি শহর ও জেলার বিভিন্ন উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ও গতকাল সকালে শহরের সারদা ঘোষ রোড, ত্রিশাল বাসস্ট্যান্ড, নতুন বাজার মোড়ের বিভিন্ন ফটোকপির দোকানে অভিযান চালিয়ে ফাঁস হওয়া প্রশ্নপত্রসহ ১৮ জনকে থানায় নেওয়া হয়। পরে পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি গোলাম সারোয়ার জানান, তাঁদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।