প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তৃতীয় শ্রেণীর ছাত্র মো. মোস্তফাকে (১২) হত্যার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন (৪২) সদর উপজেলার রামারবাগ এলাকার এবং সাহেব আলী (৪৫) ফতুল্লার লামাপাড়া এলাকার বাসিন্দা। ফতুল্লা মডেল থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি