প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেশাজাতীয় ৮০টি ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সদর উপজেলার লাঠুয়াপাড়া চৌরাস্তা থেকে সোমবার দুপুরে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শহরের ডোকরোপাড়া মহল্লার আসিব ইকবাল (৩০) ও সদর উপজেলার আমতলা কাজীপাড়া গ্রামের শাহিন (১৮)। পুলিশ জানায়, ওই দুইজন ভারত থেকে ফেনসিডিল, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় ইনজেকশন আনতেন।
পঞ্চগড় প্রতিনিধি