প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বৃহস্পতিবার পাঁচটি গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন পাইকপাড়া এলাকার আইয়ুব হোসেন ওরফে বাপ্পি (২৭) ও মিনহাজ হোসেন (২০)। কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, গতকাল ভোরে উপজেলার পাইকপাড়ায় একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে তিনটি শটগানের এবং দুটি রাইফেলের গুলি পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে।