গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গত শুক্রবার দিবাগত রাতে প্রায় আড়াই কেজি সোনাসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জিতেন্দ্রার সিং (২৬) ও মনমোহন সিং (২৮)। রাজবাড়ী গোয়েন্দা পুলিশের এসআই সেতাব আলী খান জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়৷