প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এসএমজিসহ (সাব মেশিনগান) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন আবদুর রাজ্জাক ও গিয়াস উদ্দিন।
গতকাল সোমবার ভোরে হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৭। র্যাবের দাবি, গ্রেপ্তার করা দুজন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রগুলো বিক্রির জন্য তাঁরা মজুদ করেছিলেন। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ইছাপুর বাজারে অভিযান চালিয়ে একটি এসএমজি, দুই রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এসএমজি একে ৪৭ রাইফেলের মতো শক্তিশালী বলে জানিয়েছে র্যাব।