প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি গুদামের লুট হওয়া ২০ লাখ টাকার মালামালসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠনকারীদের ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। গত সোমবার রাতে ফতুল্লার এনায়েতনগরের বিসিক শিল্পাঞ্চলের ফেবিক্স নামে একটি প্রতিষ্ঠানের গুদামের দুই কর্মচারীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে ওই মালামাল লুট করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, সোমবার রাত নয়টার দিকে আবু জাফরের মালিকানাধীন ওই গুদাম থেকে মালামাল লুট হয়েছে বলে খবর পায় পুলিশ। এর পরপরই পুলিশ লুণ্ঠিত মালামালসহ অলি উল্লাহ ও মিঠু নামের দুজনকে গ্রেপ্তার করে।