প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের লামা মাতামুহুরি কলেজের কম্পিউটার চুরির ঘটনায় গতকাল শনিবার সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পেশাদার চোর ও তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও চারটি তাজা কার্তুজ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কম্পিউটার চুরির কথা স্বীকার করেছে।