গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটী এলাকা থেকে বিলবোর্ড লাগানোর সময় গত রোববার রাতে হেফাজতে ইসলামের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শহরতলির দেওভোগ মাদ্রাসা এলাকার সুজন মিয়া এবং ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকার মিজানুর রহমান। সদর থানার এসআই মীর বিল্লাল হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে সুজন মিয়া ও মিজানুরকে গ্রেপ্তার করা হয়। ওই থানার ওসি আক্তার হোসেন জানান, এ ব্যাপারে ওই দুজনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি