গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গতকাল সোমবার প্রচারপত্র বিলির সময় পুলিশ হিজবুত তওহিদের দুই নারী কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার নারীরা হলেন জবিলা খাতুন (৪৭) ও কামরুন নাহার (২৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল হিজবুত তওহিদের দুই নারী কর্মী সোনাগাজী পৌর এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে প্রচারপত্র ও বই বিলি করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাঁরা ওই দুই নারীকে আটক করে সোনাগাজী থানায় খবর দেন। পরে পুলিশ ওই দুই নারীকে গ্রেপ্তার করে।