গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে হত্যার অভিযোগে হওয়া মামলায় গত রোববার আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন সদর উপজেলার দুবাছুড়ি ময়মনসিংহপাড়ার মোসলেম উদ্দিন (৫০), জলঢাকা উপজেলার খুটামারা গ্রামের মসউদুর রহমান (৪৫)। তাঁরা জামায়াতের কর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে। গতকাল সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই দুজনসহ এ মামলায় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর রামগঞ্জ বাজারে আসাদুজ্জামানের গাড়িবহরে হামলা করা হয়। এতে পাঁচজন নিহত হন।  নীলফামারী প্রতিনিধি