গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় বিচারপ্রার্থী এক নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশের একজন এএসআই ও থানার একজন ‘রাইটারকে’ গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীর ভাষ্যমতে, তিনি গত রোববার একটি অভিযোগ দিয়ে দাগনভূঞা থানায় যান। পরে থানার ‘রাইটার’ আবদুল মান্নান একটি দরখাস্ত লিখে দিয়ে তাঁকে পাশের একটি ভবনে নিয়ে যান। ওই ভবনের একটি কক্ষে এএসআই দেলোয়ার দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করেন। পরে তিনি থানার ওসি বিষয়টি জানান। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, গ্রেপ্তার দুজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।