গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যাত্রীবেশে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রমজান আলী ও মো. রুবেল। গত বুধবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার বেলতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে আতুরার ডিপো যাওয়ার কথা বলে যাত্রীবেশে তিন ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। গাড়িটি ওয়াজেদিয়া এলাকায় যাওয়ার পর চালকের গলায় ছুরি ধরে মারধর করে তাঁকে ফেলে দেওয়া হয়। পরে গাড়িটি নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা ছিনতাইকারীদের ধরে ফেলে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। তবে ছিনতাইকারীদের একজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।