গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ছয় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাখাওয়াত হোসেন ও আবদুল্লাহ আল মোবিন নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে জোরারগঞ্জের হাজীশ্বরাই এলাকা থেকে রুবায়েত হোসেনের মোটরসাইকেল চুরি হয়ে যায়। এই ঘটনায় থানায় অভিযোগ করেন তিনি। পরে অভিযান চালিয়ে গতকাল ভোর চারটার দিকে থানার মাস্তাননগর এলাকা থেকে মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।