গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিতালী খানমকে (৩০) মারপিটের অভিযোগে শিমু আক্তার (২৭) ও তাঁর মা মাহমুদা বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাঁদের উপজেলার মুলগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ওদনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ সময় প্রথম শ্রেণির ছাত্রী জেনি আক্তারের মা শিমু আক্তার বিদ্যালয়ে এসে শিক্ষক মিতালী খানমের কাছে মেয়ের ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শিমু ও তাঁর মা শিক্ষক মিতালী খানমকে কিলঘুষি মারেন ও আঘাত করেন। বিদ্যালয়ের শিক্ষকেরা মিতালীকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সোমবার বিকেলে মিতালী খানম মামলা করেন।