গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১২০০ ক্যান বিয়ার ও ছয় বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিষনন্দী ইউনিয়নের মানিকপুর ফেরিঘাট এলাকা থেকে গতকাল সোমবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি গাড়ি তল্লাশি করে। গাড়ির ভেতর থেকে পুলিশ সাদা প্লাস্টিকের ২০টি বস্তায় বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করে। এ সময় তারা জামালপুরের বাসরামপুর এলাকার শাহরুখ হাসান (৩০) ও রূপগঞ্জের চনপাড়া এলাকার শামীম হোসেনকে (৩০) গ্রেপ্তার করে। আড়াইহাজার থানার উপপরিদর্শক এনায়েত হোসেন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।