প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে মো. ফরিদ ও হেলাল উদ্দিন নামের ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অক্সিজেন মোড়ে দুই ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে কক্সবাজারে বিক্রি করেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।