প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় গত শুক্রবার মাদক বিক্রির অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন উপজেলার গাড়িদহ এলাকার চায়না বেগম ও শালফা গ্রামের আকিমুদ্দিন ফকির। পুলিশ চায়নার কাছ থেকে ২৫০ ও আকিমুদ্দিনের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। শেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ওই দুজন পুলিশ তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে দুটি মামলা করেছে।