গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমগীর হোসেনসহ (৩০) সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। গত রোববার রাতে কসবা উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ।