গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের ময়লাপোতা মোড় থেকে গত শনিবার ভারতীয় কাপড়বোঝাই দুটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মানিক হাওলাদার ও আসাদুল ইসলাম নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ জানান, জব্দ করা ট্রাক দুটিতে সাত হাজার ২২৩ মিটার কাপড়, ১৩৪টি শাড়ি, ২০টি থ্রি পিস ও ৩৩১টি ছাতা রয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় মামলা হয়েছে।