গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক হাজার টাকার ১২টি ও পাঁচ শ টাকার ১৩টি জাল নোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামের কামাল মিয়া (২৮) ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ঘাগটিয়ারপাড় গ্রামের আবুল হাসেম উদ্দিন (২২)। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলা সদরের কালডোয়ার কুমারখালী এলাকায় ১৮ হাজার ৫০০ টাকার জাল নোট বাজারজাতের চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।  পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।