গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে গতকাল শুক্রবার ডাকাত সন্দেহে তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। তাঁরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার শুসুনদা গ্রামের দিলওয়ার, দরইকান্দি গ্রামের আনিক ও গঙ্গানগর গ্রামের রিপন। মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট