প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের এনায়েতপুরে বন বিভাগের গাছ কাটার অভিযোগে বাবা ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এনায়েতপুরের সৈয়দপুর গ্রামের মজিবর রহমান, হারেজ আলী ও তাঁর ছেলে রুবেল। পুলিশ জানায়, এনায়েতপুর-কৈজুরী সড়কে গত শুক্রবার রাতে থানা-পুলিশের টহল চলছিল। একই সময়ে সড়কের সৈয়দপুর এলাকায় ওই তিনজন মিলে রাস্তার পাশে থাকা ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। এ সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ