গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকলাকোপার আজাদনগর এলাকা থেকে ডাকাতির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরকলাকোপা এলাকার হুমায়ুন কবির, দুলাল উদ্দিন ও মজিবর রহমান। রামগতি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একটি বাসায় চুরিসহ ডাকাতির অভিযোগে দুটি মামলা আছে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি|