প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেলালবাজার-শিবগঞ্জ উপজেলার আড়গাড়া হাট সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানার পুলিশ। গত শুক্রবার রাতে একটি অটোরিকশা থেকে দেশি অস্ত্রসহ তাদের আটক করা হয়। এ সময় আরও দুজন পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী সাহেব গ্রামের জাকির (২৩), চক নাদরা গ্রামের নাইমুল ইসলাম (২০) ও হরিপুর গ্রামের আমিনুল ইসলাম (২০)। গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, এ ব্যাপারে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।