প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদনগর উপজেলার মকলিসপুর গ্যাসফিল্ডের সামনে থেকে তিন হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা থানার পুলিশ। গত শুক্রবার রাত আনুমানিক একটায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহালিয়া পাড়ার দিলদার মিয়া (২৫), পূর্ব নয়াবাজার গ্রামের মো. ইউসুফ (২৫) ও পশ্চিম নয়াবাজার গ্রামের আবুল কাশেম (২২)। বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, নতুন থানা হওয়ার পর এটি একটি বড় অভিযান। আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।