গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনায় ডাকাত সরদার মাস্টার দেলোয়ার হোসেন ওরফে দেলুর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা ও ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনির হোসেন, অপু ও রহিম বাদশা। তাঁরা গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। জেলা ডিবির ওসি মাহমুদুল ইসলাম জানান, গত ৩০ সেপ্টেম্বর ভোরে নগরীর খানপুর এলাকা থেকে ডাকাত সরদার দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলুর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করে ফেরার পথে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে দেলু বাহিনীর লোকজন। এ সময় পুলিশও গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ডিবির এসআই মনিরুজ্জামান। নারায়ণগঞ্জ প্রতিনিধি