গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরের তিনটি স্থান থেকে গত শনি ও গতকাল রোববার পুলিশ ৪৫টি ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে। পুলিশ জানায়, শনিবার রাতে পুরান বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২০টি ইয়াবা বড়িসহ এলাকার আবু সালে মিয়ার ছেলে রোকনকে (২২) আটক করা হয়। একই রাতে জাঙ্গাল পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫টি ইয়াবা বড়িসহ এলাকার মৃত আমানউল্ল্যাহ মিয়ার ছেলে শাহ পরানকে (২০) আটক করা হয়। এ ছাড়া গতকাল রোববার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ১০টি ইয়াবা বড়িসহ এলাকার মৃত আলাবক্স মিয়ার ছেলে মুনছুরকে (৫৫) আটক করা হয়। তিনজনের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি