প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন জেলার বড়লেখা উপজেলার আলাউদ্দিন (২৩) এবং কুলাউড়া উপজেলার রেদওয়ান আহমদ (২৪) ও জামাল সবুজ (২৩)।