প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ বন্দর থানার পুলিশ দুটি মারামারির ঘটনার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে পুলিশ তাঁদের বন্দর আমিন আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন আমিন আবাসিক এলাকার মহিউদ্দিন (৪০), আরিফ (২৮) ও আবদুল করিম (২৫)। কয়েক দিন আগে আমিন আবাসিক এলাকায় দুটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় জুথি বেগম ও পারুল বেগম দুটি মামলা করেন। গতকাল শনিবার পুলিশ গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে পাঠিয়ে দেয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ