প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ৫ হাজার ৯৭৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকায় দুই ব্যক্তির শরীর তল্লাশি করে ৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবদুর রহমান (৩৫) ও মিয়ানমারের মংডু শহরের নাকফুরার মোহাম্মদ তাহের (৩২)। এদিকে একই দিন রাত নয়টার দিকে হোয়াইক্যংয়ে বিজিবির তল্লাশিচৌকিতে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯৭৭টি ইয়াবা বড়িসহ মোহাম্মদ সোহেল (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি