প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকা থেকে গতকাল তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ৬৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার নয়ন সরকার (৪০), নুরুল ইসলাম (২৪) ও খাদিজা আক্তার (৩০)। র্যাব-১ সূত্রে জানা গেছে, বরমী মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তিনজনের কাছ থেকে ৬৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি