প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে ডাকাতের গুলিতে যুবলীগের নেতা মো. নজরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত রোববার পুলিশ ডাকাতদের বহন করার অভিযোগে সদর উপজেলার গুজারাই এলাকার গাড়িচালক শাহ আলমকে গ্রেপ্তার করে। তাঁর (গাড়িচালক) স্বীকারোক্তি অনুযায়ী আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার প্রতিনিধি