গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষাধিক টাকা দামের দুটি চোরাই গরুসহ গতকাল বৃহস্পতিবার মাগুরা শহরের অদূরে রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে আন্তজেলা গরুচোর দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আবদুর রহিম, হাসান আলী ও আল আমিন। হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার বলেন, আটক দুটি গরুর দাম লক্ষাধিক টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।