গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার কুতুবপুর নন্দলালপুর এলাকার একটি ইস্পাত কারখানায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে তিন হাজার ১০০ লিটার হাইড্রোলিক সালফিউরিক এসিডসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন কারখানার ব্যবস্থাপক মোজাম্মেল, অফিস সহকারী মোস্তাক আহমেদ ও জাহাঙ্গীর। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিক ইস্পাত কারখানায় অভিযান চালিয়ে ওই এসিড উদ্ধার করা হয়। কারখানা কর্তৃপক্ষ এসিডের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় মামলা হয়েছে।