গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গাড়ি চোর চক্রের প্রধান জামাল উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের চকবাজার এলাকা থেকে গত বুধবার রাতে তাঁদের চার লাখ ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন আমেনা বেগম ও মো. হারেছ মিয়া। তাঁদের বিরুদ্ধে গাড়ি চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।