গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাছ লুট করে পালানোর সময় তাজুল ইসলাম, কাজল মিয়া ও হুমায়ুন নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘোড়াউত্রা নদী থেকে এলাকাবাসী ওই তিন ব্যক্তিকে গতকাল বুধবার ভোরে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অপর দুর্বৃত্তরা মাছবোঝাই নৌকা নিয়ে পালিয়ে যায়। ইটনায় গত মঙ্গলবার গভীর রাতে মাছসহ নৌকাটি লুট হয়েছিল। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বলেন, এ ঘটনায় ইটনা থানায় মামলা হয়েছে।