গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় এক শিক্ষক ও তাঁর ছেলেকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িত সন্দেহে সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর হায়দার আলী গতকাল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের মাহফুজুর রহমান, সোহেল রানা ও গাছেরদিয়াড় গ্রামের সানু মালিথা। তাঁদের কাছ থেকে দেশীয় দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মাহফুজ, সোহেলসহ আরও চারজন ১৭ জুলাই রাতে মিরপুর পৌর এলাকায় দৌলতপুর উপজেলার লালনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও তাঁর ছেলে হাসানুজ্জামানকে গুলি করে পালিয়ে যায়।