গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জামায়াত ক্যাডারকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানার পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা গ্রামের মোজাহের হোসেন মিয়া (৩৮), সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের মোহাম্মদ মাইনুদ্দিন ওরফে বোমা মাইনুদ্দিন (৩০) ও বাজালিয়া ইউনিয়নের শাহবাড়ি গ্রামের মোহাম্মদ আতিক (২৮)। পুলিশ জানায়, গ্রেপ্তার করা জামায়াত ক্যাডার মোজাহের যুবলীগের কর্মী আলমগীর হত্যার এজাহারভুক্ত আসামি। তিনিসহ অন্য দুজনের বিরুদ্ধে থানায় সহিংসতা ও প্রতিপক্ষের ওপর হামলার একাধিক মামলা রয়েছে।