গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরে জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি )। গতকাল বুধবার বেলা দুইটার দিকে শহরের জজকোর্টের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের আবদুস সোহবান (২৫), আবুল কাশেম (২২), আবু হাসান (২২) ও শফিকুল ইসলাম (২০)। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোশারফ হোসেন জানান, তাঁদের বিরদ্ধে গাড়ি ভাঙচুর ও হরতালে নাশকতার অভিযোগে দুটি করে মামলা আছে। তাঁদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।