প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শ্বশুরবাড়িতে হামদে রাব্বী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হওয়ার পর থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহত রাব্বীর বাবা নুরুল আমিন আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। রাতেই পুলিশ ওই মামলার চার আসামি নিহতের শ্বশুর জয়নাল আবেদিন, স্ত্রী জোসনা আক্তার, শাশুড়ি রেজিয়া বেগম ও প্রতিবেশী মো. আলমকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রায়পুর উপজেলার শিবপুর গ্রামের শ্বশুরবাড়ির বাগানের একটি সুপারিগাছ থেকে হামদে রাব্বীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।