প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় গত রোববার রাতে ডাকাতির চেষ্টাকালে পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। ডাকাতদের হামলায় আহত হয়েছেন পুলিশের এক সদস্য। এ ঘটনায় গুলিবিদ্ধ দুজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আহত সদস্য ও গুলিবিদ্ধ দুজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালীর রবি শেখ, মানিকগঞ্জের সিঙ্গাইরের ইমান আলী ও পিয়ার আলী (৬০) এবং ঢাকার কেরানীগঞ্জের লিয়াকত আলী।